হোম নিউজরুম বাংলাদেশে PharmaZ247 সফট লঞ্চ করল টিউলিপটেক
সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশে PharmaZ247 সফট লঞ্চ করল টিউলিপটেক

ফার্মেসি ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তি সমাধান নিয়ে এলো প্রতিষ্ঠানটি

ঢাকায় টিউলিপটেকের কার্যালয়ে PharmaZ247-এর সফট লঞ্চ অনুষ্ঠান, সাথে টিম আর ফোনে ড্যাশবোর্ড

স্বাস্থ্যসেবা ও ফার্মেসি ব্যবস্থাপনার জন্য আধুনিক প্রযুক্তি সমাধান ফার্মাজ২৪৭ (Pharmaz247)-এর সফট লঞ্চ করেছে যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশী প্রযুক্তি প্রতিষ্ঠান টিউলিপটেক লিমিটেড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর মধ্য বাড্ডার হল্যান্ড সেন্টারে টিউলিপটেকের ঢাকা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফার্মাজ২৪৭-এর বিভিন্ন সুবিধা ও কার্যক্রম তুলে ধরা হয়।

অনুষ্ঠানে টিউলিপটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুম সামজাদ এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) লুকা লিকাটা উপস্থিত ছিলেন। এছাড়াও দেশের স্বাস্থ্যসেবা খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

ফার্মাজ২৪৭ একটি পূর্ণাঙ্গ ফার্মেসি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। এর মাধ্যমে বিলিং, POS, স্টক ও মেয়াদ ব্যবস্থাপনা, সরবরাহকারীর কাছ থেকে ক্রয়, হিসাব-নিকাশ এবং লাইসেন্স ও ইন্সপেকশন প্রস্তুতিসহ ফার্মেসি পরিচালনার বিভিন্ন কার্যক্রম সহজে ব্যবস্থাপনা করা যায়।

প্ল্যাটফর্মটিতে ফার্মেসি ব্যবস্থাপনার পাশাপাশি ডাক্তারের সিরিয়াল ও অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থাপনা এবং অনলাইন ডাক্তার পরামর্শ বা টেলিমেডিসিন সুবিধাও রয়েছে। একক ফার্মেসি ও ফার্মেসি চেইনের পাশাপাশি ক্লিনিক ও হাসপাতালের প্রয়োজন বিবেচনায় রেখে ফার্মাজ২৪৭ তৈরি করা হয়েছে।

সফট লঞ্চ অনুষ্ঠানে একটি লাইভ প্রোডাক্ট ডেমোনস্ট্রেশন, ফিডব্যাক সেশন এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা প্ল্যাটফর্মটির বিভিন্ন ফিচার সরাসরি দেখার পাশাপাশি নিজেদের মতামত ও পরামর্শ জানান। অনুষ্ঠান শেষে নৈশভোজ ও নেটওয়ার্কিং সেশনের আয়োজন করা হয়।

টিউলিপটেকের ঢাকা কার্যালয়ের কনফারেন্স রুমে PharmaZ247-এর লাইভ ডেমো, অংশগ্রহণকারীরা করতালি দিচ্ছেন
টিউলিপটেকের ঢাকা কার্যালয়ে PharmaZ247-এর লাইভ প্রোডাক্ট ডেমোনস্ট্রেশন ও প্রশ্নোত্তর পর্ব।

এ প্রসঙ্গে টিউলিপটেক লিমিটেডের কান্ট্রি ম্যানেজার আকর দে বলেন, “ফার্মাজ২৪৭ তৈরি করা হয়েছে বাংলাদেশের ফার্মেসি ও স্বাস্থ্যসেবা খাতের বাস্তব চাহিদা মাথায় রেখে। দিনভর খাতা-কলমে হিসাব রাখা কিংবা বিচ্ছিন্ন সিস্টেমে কাজ করার ঝুঁকি কমিয়ে আমরা চাই ফার্মেসি মালিক ও কর্মীরা যেন নিশ্চিন্তে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং রোগীরা পান আরও উন্নত সেবা। সফট লঞ্চ অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতের বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ আমাদের সামনের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

PharmaZ247-এর সফট লঞ্চ উদযাপনের কেক ঘিরে টিউলিপটেকের টিম ও অতিথিরা
সফট লঞ্চ উদযাপনে টিউলিপটেকের টিম ও অতিথিরা।
নিউজরুমে ফিরে যান

আপনার ফার্মেসিতে দেখতে চান?

আমাদের টিমের সাথে একটা ডেমো ঠিক করুন, আপনার নিজের হিসাব দিয়েই কাউন্টার, স্টক রুম আর রিপোর্ট দেখিয়ে দেবো।