ফার্মেসির সব হিসাব-নিকাশ থাকবে আপনার হাতের মুঠোয়

বিক্রি করুন, স্টক দেখুন, দিনের লাভটা বুঝে নিন — ফোন, ট্যাবলেট বা কম্পিউটার, যেটায় আপনার সুবিধা। কারেন্ট নাই? ইন্টারনেট নাই? কোন সমস্যা নেই। PharmaZ247-এ আপনার কাজ চলতেই থাকবে নির্বিঘ্নে।

কম্পিউটার জানার দরকার নেই · বাংলা ও ইংরেজি · bKash, Nagad ও ক্যাশ · কারেন্ট-ইন্টারনেট ছাড়াও চলে

৪৫ সেকেন্ডএকটা বিল করতে; আগে যেখানে লাগত ২–৪ মিনিট
৮+ ঘণ্টাইন্টারনেট ছাড়াও বিলিং চলে
২%-এর কমমেয়াদোত্তীর্ণ ঔষধে ক্ষতি, যেখানে অনেক ফার্মেসিতে ক্ষতি হয় ১৫% পর্যন্ত
৫+ দোকানএক ফোনেই সব দোকানের হিসাব রাখুন

প্রতিদিনের ফার্মেসি চালানো PharmaZ247-এর সঙ্গে অনেক সহজ

এটা শুধু একটা সফটওয়্যার নয় — এমন সমাধান, যা আপনার প্রতিদিনের সকল সময়সাপেক্ষ আর ঝামেলার কাজ কমায়।

মেয়াদ শেষ হওয়ার আগেই জানুন

আগাম ঔষধ এক্সপায়ারি অ্যালার্টে পুরোনো স্টক আগে বিক্রি করুন, কমান ক্ষতির ঝুঁকি।

ঔষধের স্টক ফুরানোর আগেই জানুন

স্টক কমে আসার আগেই জানতে পারবেন কোন ঔষধ আবার অর্ডার করতে হবে—যেন কাস্টমার আসলে “নেই” বলতে না হয়।

বিদ্যুৎ বা ইন্টারনেট গেলেও কাজ থামবে না

লোডশেডিং মানেই আগে ছিল হাতে বিল লেখা। এখন ৮+ ঘণ্টা বিদ্যুৎ ছাড়াও আপনার ফার্মেসির হিসাব ও বিক্রি চলবে নির্বিঘ্নে। সংযোগ ফিরলেই হিসাব নিমিষেই মিলে যাবে।

বাকির হিসাব থাকে একদম পরিষ্কার

কে কত টাকা বাকি রেখেছে, কতদিনের বাকি, সব এক জায়গায় দেখুন। প্রয়োজনে রিমাইন্ডার পাঠিয়ে আদায়ের কাজও সহজ করুন।

সিরিয়াল নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা নয়

রোগী আগে থেকেই সিরিয়াল নিতে পারেন এবং সময়মতো রিমাইন্ডার পান। অপেক্ষার ভিড় কমে, আপনার ফার্মেসিতে সেবাও হয় আরও গোছানোভাবে।

আজকের লাভ কত, জানেন তো?

দিন শেষে অপেক্ষা না করে ফোনেই দেখুন বিক্রি, খরচ ও লাভের সহজ হিসাব।

সব শাখার স্টক, এক নজরে

অন্য শাখায় ফোন করে স্টক খোঁজার দরকার নেই। এক স্ক্রিনে সব শাখার স্টক ও বিক্রির সর্বশেষ অবস্থা দেখুন।

ডিসকাউন্ট থাকুক আপনার নিয়ন্ত্রণে

ডিসকাউন্ট দেওয়ার পুরো প্রক্রিয়াটি থাকবে আপনার নজরে। কে, কখন এবং কত টাকা ছাড় দিয়েছে—সবকিছুর হিসাব স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকবে।

ফ্রিজের ঔষধে নজর রাখুন

ইনসুলিন-ভ্যাকসিন আলাদা করে নজরে থাকে। সঠিক তাপ মাত্রায় না রাখলেই অ্যালার্ট; নষ্ট হওয়ার আগে, পরে নয়।

নিশ্চিন্ত মালিক

আপনি দোকানে না থাকলেও ব্যবসার খবর আপনার হাতের মুঠোয়

ফার্মেসি চালাতে গিয়ে মালিককে সব সময় দোকানে বসে থাকতে হবে, এটা যেন নিয়ম হয়ে গেছে। কিন্তু ব্যবসার প্রতিটি কাজ যদি সঠিকভাবে রেকর্ড থাকে, তাহলে আপনি দূরে থেকেও পরিস্থিতি বুঝতে পারেন। PharmaZ247 সেই নিয়ন্ত্রণটাই সহজে আপনার হাতে দেয়।

  • দূরে থেকেও নজরে রাখুন — কোন দোকানে কী বিক্রি হচ্ছে, সব আপডেট পাবেন সঙ্গে সঙ্গে।
  • কোন কাজ কে করেছে, সব দেখুন — বিক্রি থেকে শুরু করে ডিসকাউন্ট, ফেরত ও স্টক পরিবর্তন, সবকিছুর হিসাব থাকবে।
  • প্রতিদিনের হিসাব প্রতিদিনই মিলবে — ক্যাশ, bKash ও Nagad কোনো গড়মিল হলে মাস শেষে নয়, সেদিনই জানতে পারবেন।
  • নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে — আপনার অনুমতি ছাড়া নির্ধারিত সীমার বাইরে কোনো ডিসকাউন্ট বা বাকিতে বিক্রি করা যাবে না।
শুক্রবারটা কাটল পরিবারের সঙ্গে। দোকান চলল নিজের মতো, আর প্রতিটা টাকার হিসাব ছিল ফোনে।
অ্যাপটা দেখে নিন

PharmaZ247 — ওয়েব, ট্যাবলেট আর মোবাইলে

এক সিস্টেম, সব স্ক্রিনে, কাউন্টারে, তাকের পাশে আর আপনার পকেটে।

PharmaZ247 owner dashboard on desktop
ওয়েব — মালিকের ড্যাশবোর্ড: আজকের বিক্রি, স্টক আর লাভ
Sales and billing on a tablet
ট্যাবলেট — কাউন্টারে বিলিং
PharmaZ247 mobile app
মোবাইল — কাস্টমার ও রোগীর অ্যাপ
কী কী করে

ফার্মেসির যা যা লাগে, সব এক জায়গায়

যেকোনো কার্ডে চাপ দিন, সহজ ভাষায়, ছবিসহ দেখুন কীভাবে কাজ করে।

বিলিং (POS)

বারকোড স্ক্যান করে bKash বা ক্যাশে পেমেন্ট নিন, রসিদ প্রিন্ট করুন, প্রায় ৪৫ সেকেন্ডেই বিলিং শেষ। বিদ্যুৎ বা ইন্টারনেট না থাকলেও বিক্রি চালিয়ে যেতে পারবেন।

অফলাইনেও চলে

স্টক ও মেয়াদ

কোনো ঔষধের মেয়াদ শেষ হওয়ার ৯০, ৬০ ও ৩০ দিন আগে অ্যালার্ট পাবেন। পুরনো স্টক আগে বিক্রি করতে পারবেন, আর স্টক কমে যাওয়ার আগেই জানতে পারবেন কী কী পণ্য আবার আনতে হবে।

মেয়াদের অ্যালার্ট

সাপ্লায়ার থেকে কেনাকাটা

অর্ডার, পণ্য গ্রহণ ও পেমেন্টের হিসাব মিলিয়ে দেখা সহজ হবে। যে পণ্য পাননি, তার জন্য ভুল করে টাকা দেওয়ার ঝুঁকি থাকবে না।

লোকসান বন্ধ

নিরাপদ বিক্রি

যেসব ঔষধ একসাথে খেলে সমস্যা হতে পারে তা সম্পর্কে সতর্ক করে, প্রেসক্রিপশন ছাড়া প্রেসক্রিপশন ঔষধ ব্লক করে, এবং নিজেই নিয়ন্ত্রিত রেজিস্টার রাখে।

কাস্টমারের সুরক্ষা

টাকা-পয়সা ও লাভ

প্রতিদিন সন্ধ্যায় ফোন থেকেই দেখুন আজকের বিক্রি, খরচ ও লাভ। মাস শেষ হওয়া বা আলাদা করে হিসাব করার জন্য অপেক্ষা করতে আর হবে না।

অ্যাকাউন্ট্যান্ট লাগবে না

লাইসেন্স ও ইন্সপেকশন

লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার আগে অ্যালার্ট পাবেন, প্রয়োজনীয় হিসাব-রেকর্ড সহজে তৈরি হবে এবং এক ক্লিকেই ইন্সপেকশনের জন্য প্রয়োজনীয় রিপোর্ট প্রস্তুত করতে পারবেন।

সবসময় রেডি

ডাক্তারের সিরিয়াল ও রিমাইন্ডার

রোগী ফোন থেকেই সিরিয়াল নিতে পারবেন। ডাক্তারের কাছে যাওয়ার সময় হওয়ার আগে SMS-এ রিমাইন্ডার পাবেন, তাই অযথা দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।

আর অপেক্ষা নয়

ফোনে পরামর্শ

ঘরে বসেই ডাক্তারের পরামর্শ, বুকিং, ভিডিও কল আর প্রেসক্রিপশন সব এক জায়গায়।

ঘরে বসেই সেবা

রোগীর পোর্টাল ও অ্যাপ

প্রতিটি কাস্টমারের নিজস্ব অ্যাকাউন্টে থাকবে ঔষধের আগের হিসাব, সংরক্ষিত প্রেসক্রিপশন, এক ট্যাপে রিফিল অর্ডার ও অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুবিধা। লগইন করতে শুধু ফোন নম্বরই যথেষ্ট।

কাস্টমার বারবার ফিরবে

নন-মেডিসিন প্রোডাক্ট

কসমেটিকস, বেবি কেয়ার, ডিভাইস আর নিত্যপ্রয়োজনীয় জিনিস, সব একই স্টক ও বিলিংয়ে।

বেশি বিক্রি

অনলাইন ফার্মেসী

কাস্টমার বাসা থেকেই অর্ডার করেন, প্রেসক্রিপশন পাঠান এবং bKash-এ পেমেন্ট করেন আর ঔষধ সরবরাহ হয় আপনার একই ফার্মেসির স্টক থেকে।

২৪ ঘণ্টা খোলা

MR ফিল্ড অ্যাপ

প্রতিনিধি দলের ভিজিট, অর্ডার ও আদায়, সব কিছু এক জায়গায়।

শিগগিরই
পর্দার আড়ালে

দরকারি অথচ ঝামেলার কাজগুলো, নীরবে সামলানো

এগুলো নিয়ে আপনাকে কখনো মাথা ঘামাতে হবে না, আর সেটাই তো আসল ব্যাপার।

প্রতিটি স্টাফের আলাদা অ্যাক্সেস

ক্যাশিয়ার, ফার্মাসিস্ট, ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট — যার যেটা কাজ, সে শুধু সেটাই দেখে, নিজের লগইনে।

সহজ বাংলায় SMS

OTP, রিমাইন্ডার আর কনফার্মেশন — পরিষ্কার বাংলায়, যেকোনো ফোনে পড়া যায়।

অটো ব্যাকআপ

আপনার ব্যবসার সব তথ্যের ব্যাকআপ প্রতিদিন নিজে থেকেই হয়ে যায়। তাই কিছু মনে রাখার ঝামেলা নেই। কম্পিউটারের কোনো সমস্যা হলেও সব তথ্য হারিয়ে যাওয়ার ভয় নেই।

পরিবর্তনের পূর্ণ রেকর্ড

সব পরিবর্তনের রেকর্ড থাকবে — কে কখন কী পরিবর্তন করেছে, সব সিস্টেমে সংরক্ষিত থাকবে।

এক বারকোড, সব জায়গায়

একবার স্ক্যান করলেই বিলিং, স্টক আর মাল গ্রহণের সব হিসাব আপডেট হবে। টাইপের ঝামেলা নেই, ভুলেরও সুযোগ কম।

সব শাখার হিসাব একসঙ্গে

প্রতিটি দোকানের তথ্য নিজে থেকেই মিলবে হেড অফিসে। আলাদা করে মিলানোর ঝামেলা নেই।

অফলাইনেও চলে

পারফেক্ট ইন্টারনেটের ভরসায় নয়, বানানো আসল বাংলাদেশের জন্য

লোডশেডিং আর স্লো ইন্টারনেট তো আমাদের প্রতিদিনের সমস্যা। তাই বিদ্যুৎ অথবা ইন্টারনেটের লাইনের যা-ই হোক, PharmaZ247 থেকে আপনার ফার্মেসির কাউন্টার সচল থাকবে সবসময়।

  • ৮+ ঘণ্টা পুরো অফলাইন, তবুও আপনার ফার্মেসির বিলিং, স্টক আর হিসাব চলে ইন্টারনেট ছাড়াই।
  • সব নিজে থেকে আপডেট, বিদ্যুৎ ও ইন্টারনেট চলে আসলেই সকল হিসাব ও তথ্য নিজে থেকে মিলে যায়।
  • সব শাখা, এক ফোনে, যেখানেই থাকুন, প্রতিটা দোকানের লাইভ বিক্রি, স্টক আর লাভ দেখুন এক জায়গায় একসাথে।
  • নিরাপদ ডাটা সংরক্ষণ, প্রতিটা স্টাফের কাজ তার নিজের নামে সংরক্ষিত।
সন্ধ্যা ৭টায় কারেন্ট গেল। তবু দোকান ৩৪ জন কাস্টমারের বিল করে ফেলল।
নিশ্চিন্তে থাকুন

ইন্সপেক্টর এলেও চিন্তা নেই, আপনি সব সবসময় রেডি

ব্যবসা চলার পাশাপাশি গুরুত্বপূর্ণ রেকর্ড ও লাইসেন্সের কাগজপত্র সব প্রস্তুত।

🏛️

DGDA-র খাতা রেডি

প্রতিটা বিক্রির সাথে সাথে নিয়ন্ত্রিত ঔষধের খাতা অটো লেখা হয় — এক ক্লিকে ইন্সপেকশন প্যাক রেডি।

লাইসেন্সের মেয়াদের অ্যালার্ট

আপনার আর সাপ্লায়ারের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৯০, ৬০ আর ৩০ দিন আগেই মনে করিয়ে দেয়।

🖋️

রেকর্ড ও হিসাবের নিরাপত্তা

প্রতিটা হিসাবের রেকর্ড কেউ চাইলেই চুপিচুপি বদলাতে পারে না। এটা আপনার ফার্মেসির জন্য বিশাল সুরক্ষা।

আপনার সাশ্রয়ের হিসাব দেখুন

জানেন কি পুরনো নিয়ম বছরে আপনার কত টাকা নষ্ট করছে?

স্টক ও বাকির দুটি সংখ্যা লিখে আনুমানিকভাবে দেখুন কোথায় আপনার ক্ষতি হচ্ছে।

হিসাবটা ইন্ডাস্ট্রি গড়ের ভিত্তিতে: মেয়াদে ক্ষতি সাধারণত স্টকের দামের ~১০% থেকে নেমে ২%-এর নিচে আসে, আর বাকি আদায় ~৮০% থেকে ৯৫%-এ ওঠে।

এক নজরে পার্থক্যটা দেখুন

খাতা ও Excel-এর সঙ্গে PharmaZ247-এর পার্থক্য

খাতা ও Excel অনেক ব্যবসায় কাজে লাগে। কিন্তু দেখুন, কোন কাজগুলো সে পারে না, কিন্তু PharmaZ247 পারে।

প্রতিদিনের কাজ ও সমস্যাExcel / প্রচলিত পদ্ধতিPharmaZ247
কোন ঔষধের মেয়াদ আগে শেষ হবে?হাতে হাতে পাতা উল্টে খুঁজতে হয়, অনেক কিছু বাদ পড়ে যাওয়ার ঝুঁকি থাকে৯০/৬০/৩০ দিন আগে সতর্কবার্তা, মেয়াদ শেষ হওয়ার আগেই ব্যবস্থা নিন
কাস্টমারকে বিল করা২–৪ মিনিট লাগে, দাম খুঁজে বা মনে করে বিল করতে হয়বারকোড স্ক্যান করুন, প্রায় ৪৫ সেকেন্ডেই বিল তৈরি
বিদ্যুৎ বা ইন্টারনেট না থাকলেহাতে লিখে বিল করতে হয়, পরে আবার হিসাব মেলাতে হয়ইন্টারনেট না থাকলেও ৮+ ঘণ্টা পর্যন্ত বিক্রি চালিয়ে যান
কার কাছে কত টাকা বাকি?খাতার পাতায় হিসাব, ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকেলিমিট, বাকি ও ব্যালান্স এক জায়গায়, রিমাইন্ডারে আদায় আরও সহজ
আজ কত লাভ হলো?হিসাব না করা পর্যন্ত বোঝা যায় নাফোনেই আপডেটেড হিসাব, প্রতিদিনের লাভ সহজেই দেখুন
একদিন দোকানে না থাকলেদোকানের সবকিছু আপনার উপস্থিতির ওপর নির্ভর করেফোন থেকেই নজর রাখুন, প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ নামসহ রেকর্ড থাকে
DGDA পরিদর্শন এলেদিনের পর দিন খাতা ও কাগজপত্র গুছাতে হয়প্রয়োজনীয় রিপোর্ট তৈরি করুন, প্রিন্ট করে প্রস্তুত থাকুন
বদলানো সহজ

PharmaZ247 এর ডিজিটাল ব্যবস্থাপনায়, মাত্র ৩ দিনে

খাতা থেকে PharmaZ247-এ যেতে সময় লাগে মাত্র ৩ দিন। ফার্মেসি চলবে আগের মতোই আর নতুন সেটআপ ও সিস্টেমে অভ্যস্ত হতে আপনার স্টাফদের পাশে থাকব আমরা।

প্রথম দিন আমরা আসব, সব সেটআপ করব

আমাদের টিম এসে সবকিছু সেটআপ করে দেবে, প্রিন্টার ও স্ক্যানার লাগিয়ে দেবে। আপনার ফার্মেসির কাজ ও বিক্রি স্বাভাবিকভাবেই চলতে থাকবে।

দ্বিতীয় কাজ, আপনার ফার্মেসির ঔষধের হিসাব তৈরি

আমরা আপনার ঔষধের তালিকা, দাম ও সাপ্লায়ারের তথ্য সিস্টেমে যোগ করে দেব। প্রতিটি ব্যাচ ও মেয়াদের তথ্যও থাকবে সংরক্ষিত।

তৃতীয় দিন, স্টাফরা হাতে-কলমে শিখবেন

আপনার ফার্মেসির কাউন্টারেই কাজ করতে করতে প্রশিক্ষণ দেওয়া হবে। সবাই স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারা পর্যন্ত আমাদের টিম পাশে থাকবে। bKash চালাতে পারলে PharmaZ247-ও চালাতে পারবেন।

এরপর নিশ্চিন্তে ব্যবসায় মন দিন

এখন আপনার দোকানের দৈনন্দিন কাজ চলবে PharmaZ247-এ, আর আপনি যেকোনো জায়গা থেকে ফোনেই সবকিছুর খবর রাখতে পারবেন। কোনো সমস্যা হলে আমাদের টিম তো আছেই।

সবার পকেটে

কাস্টমারের অ্যাপে প্রয়োজনীয় সবকিছু একসাথে

বাংলায় বানানো অ্যাপ, যা কাস্টমারকে বারবার আপনার ফার্মেসিতেই ফিরিয়ে আনে।

📱

কাস্টমারের অ্যাপে প্রয়োজনীয় সবকিছু একসাথে

ঔষধ অর্ডার করুন, প্রেসক্রিপশনের ছবি পাঠান, ডাক্তারের সিরিয়াল বুক করুন এবং রিফিলের সময় SMS-এ মনে করিয়ে দিন। পেমেন্ট করুন bKash, Nagad অথবা ক্যাশ অন ডেলিভারিতে।

👨‍💼

মালিকদের জন্য বানানো অ্যাপ

বিক্রি, স্টক, মেয়াদ ও লাভ, সবকিছুর আপডেট জানুন মালিকের জন্য বানানো নির্দিষ্ট অ্যাপে। একটি দোকান হোক বা একাধিক, সবকিছু এক জায়গা থেকে দেখুন।

প্রথম সারির ফার্মেসিদের গল্প

শুরুর ফার্মেসিরা কী বলছেন

এই জুলাইয়ে PharmaZ247 চালু হচ্ছে তার প্রথম সারির ফার্মেসিদের নিয়ে, তাঁদের আসল গল্প এখানেই আসবে।

প্রথম মাসেই শুধু মেয়াদের রিপোর্ট দিয়েই সফটওয়্যারের খরচ উঠে গেছে।

প্রথম সারির ফার্মেসিঢাকা, গল্প আসছে

ঈদে গ্রামের বাড়ি থেকেই দোকান দেখেছি। আমাকে ছাড়াই সব চলেছে।

প্রথম সারির ফার্মেসিচট্টগ্রাম, গল্প আসছে

কাস্টমাররা এখন বাসা থেকেই ডাক্তারের সিরিয়াল নেন। অপেক্ষার বেঞ্চ ফাঁকা।

প্রথম সারির ফার্মেসিসিলেট, গল্প আসছে
সবাই যা জিজ্ঞেস করেন

ফার্মেসি মালিকদের মনের প্রশ্ন, সোজা উত্তর

কোনো টেকনিক্যাল প্যাঁচাল নেই।

PharmaZ247 জিনিসটা কী?
এক কথায়, একটা সিস্টেম যা আপনার পুরো ফার্মেসি চালায়: বিলিং, স্টক, মেয়াদ, সাপ্লায়ার অর্ডার, টাকা-পয়সা, ডাক্তারের সিরিয়াল আর অনলাইন দোকান, সব আপনার ফোন, ট্যাবলেট বা কম্পিউটার থেকে। বাংলাদেশে তৈরি, বাংলাদেশের ফার্মেসির জন্যই।
কম্পিউটার তো ভালো পারি না, আমি পারব?
পারবেন, নিশ্চিন্তে। bKash চালাতে পারলে PharmaZ247-ও পারবেন। সব চলে বাংলা আর ইংরেজিতে, আর আমাদের টিম সব বসিয়ে দিয়ে স্টাফদের শিখিয়ে দেয়, বেশিরভাগ ক্যাশিয়ার এক দিনেই শিখে যান।
ইন্টারনেট বা কারেন্ট চলে গেলে চলবে তো?
হ্যাঁ, এটাই তো PharmaZ247-এর সবচেয়ে বড় জোর। সিস্টেমটা চলে আপনার দোকানের ভেতরেই, তাই ইন্টারনেট একদম না থাকলেও ৮+ ঘণ্টা বিলিং আর স্টক চলে। লাইন ফিরলেই সব নিজে থেকে মিলে যায়।
কী কী পেমেন্ট নেওয়া যায়?
bKash, Nagad আর নগদ টাকা — অনলাইন অর্ডারে ক্যাশ অন ডেলিভারিও। প্রতিটা টাকা রেকর্ড হয়, তাই রাতে ক্যাশ সবসময় মেলে।
বাসা থেকে কি দোকানে নজর রাখা যাবে?
অবশ্যই। ফোন খুললেই লাইভ বিক্রি, স্টক আর আজকের লাভ — এক দোকানের হোক বা সব শাখার, এক স্ক্রিনেই।
আমি তো দোকান ছেড়ে কোথাও যেতেই পারি না — এটা কি সত্যিই বদলাবে?
অনেক মালিকের কাছে এটাই PharmaZ247 নেওয়ার সবচেয়ে বড় কারণ। প্রতিটা বিক্রি, ডিসকাউন্ট আর রিটার্ন সঙ্গে সঙ্গে নামসহ লগইনে রেকর্ড হয়, ক্যাশ প্রতি সন্ধ্যায় নিজেই মেলে, আর ফোনেই দোকান দেখা যায় লাইভ। আপনি থাকুন বা না থাকুন, দোকান চলে একই নিয়মে, অনেকে বলেন, প্রথম যে কাজটা করেছেন তা হলো অবশেষে একটা শুক্রবার ছুটি নেওয়া।
দাম কত পড়বে?
প্রতিটা ফার্মেসি আলাদা, সীতাকুণ্ডের এক কাউন্টারের দোকান আর ঢাকার পাঁচ শাখার চেইনের দরকার তো এক নয়, তাই আমরা বাঁধা কোনো প্যাকেজ বিক্রি করি না। আপনার দোকান দেখে আপনার মাপের দাম ঠিক হয়, আর প্রথম সারির ফার্মেসিরা পান ফ্রি সেটআপ, ট্রেনিং আর প্রতিষ্ঠাতার বিশেষ দাম। একটা মেসেজ করুন, ছোট্ট একটা আলাপেই আপনার হিসাবটা পেয়ে যাবেন।
বাকির কাস্টমারদের কী হবে?
প্রত্যেক বাকির কাস্টমারের একটা লিমিট আর চলতি ব্যালান্স থাকে। লিমিটের বেশি বিক্রি আপনার অনুমতির অপেক্ষায় থাকে, আর রিমাইন্ডারে আদায় হয় সময়মতো, ছেঁড়া খাতার দিন শেষ।
ডাক্তারের সিরিয়ালে কাস্টমারের কী লাভ?
রোগী ফোন থেকেই সিরিয়াল নেন, কিউ লাইভ দেখেন, আর পালার ঠিক আগে SMS পান, কেউ ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন না। ডাক্তারের প্রেসক্রিপশন নিজে থেকেই আপনার কাউন্টারে চলে আসে।
VAT আর মুসক রিটার্নের কী হবে?
PharmaZ247 আপনার বিক্রি-কেনা থেকে সরকারি মুসক-৬.৩ (বিক্রয়) আর মুসক-৯.১ (ক্রয়) রিটার্ন নিজেই বানায়, জমা দেওয়ার জন্য প্রিন্ট-রেডি। প্রতিদিনের লাভ-ক্ষতিও আগের মতোই অটোমেটিক।
কেমন চলে, দেখব কীভাবে?
info@pharmaz247.com-এ ইমেইল করুন বা ‘লাইভ দেখুন’-এ চাপ দিন। আপনার নিজের ফোনেই আমরা ফার্মেসির পুরো একটা দিন দেখাব, বিক্রি, মাল তোলা, লাভের হিসাব, ৩০ মিনিটেরও কম সময়ে।
শুরুতেই যুক্ত হন

যাঁরা শুরুতেই পাশে থাকবেন, তাঁরাই পাবেন এই বিশেষ সুবিধা

PharmaZ247 বাংলাদেশে ফার্মেসি পরিচালনার একটি নতুন ধারণা নিয়ে আসছে। যারা শুরু থেকেই আমাদের সঙ্গে থাকবেন, তাদের আমরা শুধু কাস্টমার হিসেবে নয়, এই নতুন যাত্রার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখব।

🛠️

ফ্রি সেটআপ ও ট্রেনিং

আমাদের টিম আপনার ফার্মেসিতেই এসে সব সেটআপ করে দেবে, ঔষধের তালিকা তুলে দেবে এবং আপনার স্টাফরা পুরোপুরি শিখে না নেওয়া পর্যন্ত পাশে থেকে প্রশিক্ষণ দেবে, সবই সম্পূর্ণ ফ্রি।

🤝

আপনার প্রয়োজন অনুযায়ী মূল্য

সব ফার্মেসির চাহিদা এক নয়। তাই আপনার দোকান দেখে, প্রয়োজন বুঝে এবং শাখার সংখ্যা অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়।

আপনার মতামত পৌঁছাবে সরাসরি ডেভেলপারদের কাছে

প্রথম দিকের ফার্মেসিগুলো পাবে অগ্রাধিকার সাপোর্ট এবং ভবিষ্যতে সফটওয়্যারে কী কী সুবিধা যোগ হবে, সে বিষয়ে মতামত দেওয়ার সুযোগ। আপনার প্রয়োজন ও পরামর্শ বিবেচনায় তৈরী হবে আগামীর PharmaZ247।

নিজের চোখে দেখে সিদ্ধান্ত নিন

মাত্র ৩০ মিনিটে, আপনার নিজের ফোন বা ট্যাবলেটে। বিক্রি, স্টক, লাভের হিসাব, আপনার ফার্মেসির প্রতিদিনের সব কাজ কীভাবে আরও সহজ হবে বাস্তবে দেখানো হবে, কোনো শর্ত বা বাধ্যবাধকতা ছাড়াই।

যোগাযোগ করুন

আপনার ফার্মেসি এবার অটোপাইলটে।

আপনার ফার্মেসি বা চেম্বারের কথা আমাদের বলুন, আমাদের টিম যোগাযোগ করে আপনার ডেমো আর অনবোর্ডিং সাজিয়ে দেবে, সাধারণত এক কর্মদিবসের মধ্যেই।